বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

তাইওয়ানকে নিরাপত্তার আশ্বাস পেলোসির

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ১৩৮ বার

চীনের ‘অপ্রয়োজনীয়’ মহড়ার নিন্দা করলেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বুধবার তাইওয়ান সফরের প্রতিক্রিয়া হিসেবে তাইওয়ানের চারপাশে ‘পরিকল্পিত সামরিক অভিযান’ এবং লাইভ ফায়ার ড্রিল ঘোষণা করেছে।

এই ঘটনার নিন্দা জানিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই।

এদিকে বুধবার সফরে এসে তাইওয়ানকে নিরাপত্তার আশ্বাস দিয়েছেন পেলোসি।

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সাথে রাজধানী তাইপে’তে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বন্ধুত্বের কারণে এই সফরে এসেছি।’

পেলোসি বলেন, ‘ওয়াশিংটন তাইওয়ানের স্থিতিবস্থাকে সমর্থন করে।’

তিনি বলেন, ‘আমরা চাই না জোর জবরদস্তি করে তাইওয়ানে কিছু হোক।’

ন্যান্সি আরো বলেন যে, তিনি এবং মার্কিন কংগ্রেসের সদস্যরা দ্ব্যর্থহীনভাবে ‘তাইওয়ানের পাশে আছে যুক্তরাষ্ট্র’ বার্তাটি পাঠাতে দ্বীপটি সফর করছেন।

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার বলেন, ‘যুক্তরাষ্ট্র চায় তাইওয়ান নিরাপত্তাসহ স্বাধীনতা পাবে এবং এ থেকে পিছপা হবে না।’

সূত্র : আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com