বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

ভোলায় ওসিসহ ৩৬ পুলিশের সদস্যের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ১৫৯ বার

ভোলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরে সংর্ঘষে সেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম নিহত হওয়ার ঘটনায় ওসিসহ ৩৬ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে ভোলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আলী হায়দারের আদালতে নিহত আব্দুর রহিমের স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে এই হত্যা মামলা দাখিল করেন।

হত্যা মামলায় ভোলা মডেল থানার ওসি তদন্ত আরমান হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া মামলায় আরো ৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।

আইনজীবী আমিরুল ইসলাম বাছেত মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, সেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। মামলার এজহারে বলা হয়েছে, গত ৩১ জুলাই তেল-গ্যাসের মূল্য বৃদ্ধি ও লোডশেডিংয়ের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া সেচ্ছাসেবক দলের কর্মী আবদুর রহিম ভোলা থানার ওসি (তদন্ত) আরমান হোসেনের গুলিতে নিহত হন।

তিনি জানান, আবদুর রহিম নিহতের ঘটনায় ৩০২ এবং ৩৪ ধারায় নিহতের স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে আদালতে ওসি (তদন্ত) আরমান হোসেনসহ ৩৬ জনের নামে হত্যা মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com