সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

শেষ ওয়ানডেতে ব্যাটিংয়ে বাংলাদেশ, এবাদতের অভিষেক

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ১৬৭ বার

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে জিম্বাবুয়ের হয়ে এ ম্যাচে নেতৃত্ব দেওয়া সিকান্দার রাজা টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে।

এ নিয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টির পর সবকটি ওয়ানডেতে টস হারল বাংলাদেশ।

বুধবার হারারে স্পোর্টস ক্লাবে ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর সোয়া একটায় মাঠে গড়াবে।

এ ম্যাচটি বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচ। প্রথম দুই ম্যাচ হেরে ২-০তে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে ২০০১ সালের পর ওয়ানডেতে হোয়াইটওয়াশের চোখ রাঙানি দিচ্ছে।

এ ম্যাচে বাংলাদেশ একাদশে পেসার এবাদত হোসেনের অভিষেক হচ্ছে। চোটের কারণে দ্বিতীয় ম্যাচে না খেলা মোস্তাফিজুর রহমান ফিরেছেন একাদশে। মোস্তাফিজ ও ইবাদতে পরিবর্তে বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।

এদিকে জিম্বাবুয়ে একাদশে দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সময় পাওয়া চোটে ছিটকে গেছেন রেজিস চাকাভা। অভিষেক হচ্ছে ক্লাইভ মাদান্দের।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), আনামুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ : সিকান্দার রাজা (অধিনায়ক), ব্র্যাডলি ইভান্স, লুক জঙ্গুয়ে, ইনোসেন্ট কাইয়া, তাকুদজোয়ানাশে কাইতানো, ক্লাইভ মাদান্দে, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, টনি মুনিয়োঙ্গা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com