রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

সুদানে বন্যায় ৫২ জনের মৃত্যু

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ২২১ বার

সুদানে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় অন্তত ৫২ জনের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যম এসইউএনএ এ খবর জানিয়েছে।

সুদানে সাধারণত মে এবং অক্টোবরে মধ্যে ভারী বৃষ্টিপাত হয়। দেশটি প্রতি বছর মারাত্মক বন্যার সম্মুখীন হয়। এতে সম্পত্তি, অবকাঠামো এবং ফসল ধ্বংস হয়।

সুদানের ন্যাশনাল কাউন্সিল ফর সিভিল ডিফেন্সের মুখপাত্র আবদেল জলিল আবদেল রহিমের বরাত দিয়ে এসইউএনএ (সুদান নিউজ এজেন্সি) জানিয়েছে, ‘শরৎ মৌসুমের শুরু থেকে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় মোট ৫২ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছে।’

আবদেল রহিম বলেন, সুদানে ৫ হাজার ৩৪৫টি বাড়ি ধ্বংস হয়েছে এবং ২ হাজার ৮৬২টি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যান্য সরকারি স্থাপনা, দোকানপাট এবং কৃষি জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, উত্তর ও দক্ষিণ কর্ডোফান রাজ্য, নীল নদ রাজ্য এবং দক্ষিণ দারফুর সুদান জুড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার এক প্রতিবেদনে জাতিসঙ্ঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় (ওসিএইচএ) অনুমান করেছে যে বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে সুদান জুড়ে প্রায় ৩৮ হাজার মানুষ বৃষ্টি ও বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওসিএইচএ এর মতে, ২০২১ সালের বর্ষা মৌসুমে সুদান জুড়ে প্রায় ৩ লাখ ১৪ হাজার ৫০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com