রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

কাতার বিশ্বকাপ থেকে কত আয় হবে?

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ১৪৩ বার

আগামী ২০ নভেম্বরে পর্দা উঠছে ফিফা ফুটবল বিশ্বকাপের। প্রথমবারের মতো ফুটবলের সবচেয়ে বড় আসরের আয়োজক হয়েছে কাতার।  বিশ্বকাপ উপলক্ষ্যে সাজ সাজ রবে মুখরিত মধ্যপ্রাচ্যের দেশটি।  নয়নাভিরাম অত্যাধুনিক স্টেডিয়াম তৈরি ও খেলোয়াড় ও সংশ্লিষ্টদের থাকা-খাওয়াসহ দর্শকদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে প্রস্তুতি সেরে রেখেছে কাতার।

কৌতূহলীরা জানতে চাচ্ছেন, বিশ্বকাপ থেকে কত আয় হবে কাতারের?

টুর্নামেন্টের সিইও নাসের আল খাতের জানালেন, আয়ের অংকটা বিশাল হবে বলেই আশাবাদী তিনি।  তিনি আপাতত অনুমান করতে পারছেন, কত হতে পারে সেই বিশাল অংক।

সংবাদমাধ্যমে নাসের আল খাতের জানিয়েছেন, ফিফার অনুমান অনুযায়ী আসন্ন কাতার বিশ্বকাপ থেকে সবমিলিয়ে রাজস্ব আদায় হবে প্রায় ৬ বিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৫৭ হাজার কোটি টাকার বেশি।

বিশ্বকাপের ম্যাচের টিকিটের জন্য তুমুল চাহিদা ছিল বলে সন্তুষ্টি প্রকাশ করেছেন নাসের।

শুরুতে উদ্বোধনী ম্যাচ ২১ নভেম্বর হওয়া কথা থাকলেও পরে তা একদিন এগিয়ে এনে ২০ নভেম্বর করা হয়।  বিশ্বকাপের স্টেকহোল্ডারদের আগ্রহের কারণেই নাকি এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে  জানিয়েছেন নাসের আল খাতের।

তিনি বলেন, ‘বিশ্বকাপের অনেক স্টেকহোল্ডার চেয়েছেন উদ্বোধনটা যেনো রোববারে হয়।  তাই সোমবার থেকে এগিয়ে রোববার করা হয়েছে। ’

উল্লেখ্য, বিশ্বের সিংহভাগ দেশে সাপ্তাহিক ছুটির দিন রোববার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com