বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

মুয়াজ্জিনকে হত্যার ঘটনায় বাবা-ছেলে আটক

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৩ বার

সুনামগঞ্জের তাহিরপুরে মসজিদের মুয়াজ্জিনকে পিটিয়ে হত্যার ঘটনায় পিতা-পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ। তারা এ হত্যা মামলার আসামি।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের কড়ইগড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল রাশিদ (৫৫) ও তার ছেলে আল আমিন(২৪)।

শনিবার রাতে উপজেলার গুটিলা গ্রামে নিকটাত্বায়ীদের বাড়িতে আত্বগোপনে থাকা অবস্থায় ওই দুই আসামিকে তাহিরপুর থানা পুলিশ গ্রেফতার করে৷

সুনামগঞ্জের অতিরিক্ত  পুলিশ সুপার মো. সুমন মিয়া যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

প্রসঙ্গত, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২৪ আগষ্ট বুধবার সন্ধায় উপজেলার বড়গোপ টিলার নিচে বড়গোপ টিলা মসজিদের মুয়াজ্জিন আব্দুল হাশিম (৭০)কে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনার পরের দিন ২৫ আগষ্ট বৃহস্পতিবার নিহতের ছেলে মাসুক মিয়া বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় বৃহস্পতিবার উপজেলার বড়গোপটিলার জামির আলীর স্ত্রী এজহারভুক্ত আসামি শহর বানুকে গ্রেফতার করে পুলিশ।

এরপর শনিবার রাতে ওই হত্যা মামলায় আরও দুই  পলাতক আসামি আব্দুল রাশিদ, তার ছেলে আল আমিনকে গ্রেফতার করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com