মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

চিকিৎসকদের তত্ত্বাবধানে ব্রিটেনের রানী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৩ বার

ব্রিটেনের রানী এলিজাবেথের স্বাস্থ্য নিয়ে চিকিৎসকরা উদ্বেগ প্রকাশ করার পর রানীকে তার ব্যক্তিগত বাসভবন ‍ব্যালমোরাল প্রাসাদে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে বলে বাকিংহাম প্রাসাদ থেকে জানানো হয়েছে।

‘আজ সকালে রানীর স্বাস্থ্যের পুর্নমূল্যায়ন করার পর, রানির চিকিৎসকরা তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাকে চিকিৎসকদের নজরদারিতে রাখার পরামর্শ দিয়েছেন,’ প্রাসাদ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে।

‘ব্যালমোরালে রানি বিশ্রাম করছেন।’

প্রিন্স চার্লস এবং তার স্ত্রী ডাচেস অফ কর্নওয়াল ব্যালমোরালের উদ্দেশে রওয়ানা হয়েছেন। রানীর সব সন্তান সেখানে জড়ো হচ্ছেন। কেউ ইতোমধ্যেই স্কটল্যান্ডে তার বাসভবনে পৌঁছেছেন অথবা পথে রয়েছেন।

রানীর মেজো ছেলে ডিউক অফ ইয়র্ক এবং তার ছোট ছেলে কাউন্ট অফ ওয়েসেক্স ও তার স্ত্রী কাউন্টেস অফ ওয়েসেক্সও ব্যালমোরালের পথে রয়েছেন।

রানীর কন্যা প্রিন্সেস রয়াল, প্রিন্সেস অ্যান ইতোমধ্যেই নিজের কাজে স্কটল্যান্ডে রয়েছেন।

ডিউক অফ কেম্ব্রিজ, প্রিন্স উইলিয়ামও স্কটল্যান্ডে রানির প্রাসাদের পথে রয়েছেন। তার স্ত্রী ডাচেস অফ কেম্ব্রিজ তার সন্তানদের নিয়ে উইন্ডসরে থাকছেন, কারণ তাদের সন্তানদের স্কুল খোলার প্রথম দিন আজ।

ডিউক আর ডাচেস অফ সাসেক্স, হ্যারি ও মেগান-এর লন্ডনে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের অনুষ্ঠানে যোগ দেবার কথা ছিল। কিন্তু তারা এখন স্কটল্যান্ডে রওয়ানা হয়ে গেছেন।

ব্যালমোরাল প্রাসাদের বাইরে ব্যারিকেড তুলে দেয়া হয়েছে।

এই ঘোষণা এল ৯৬-বছর বয়সী রানী বুধবার তার প্রিভি কাউন্সিলের বৈঠকে ডাক্তারদের পরামর্শে যোগ না দেবার সিদ্ধান্ত নেবার পর। চিকিৎসকরা তাকে বিশ্রাম নেবার পরামর্শ দিয়েছেন।

স্পষ্টতই রানীর স্বাস্থ্যের অবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে। আগে তারা রানীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করতে গিয়ে শুধু রানীর চলাফেরার সমস্যার কথা উল্লেখ করলেও এবারই প্রথম তারা সে বিষয় উল্লেখ না করে আরো খোলাখুলিভাবে তার শারীরিক অবস্থার কথা বলেছেন।

তবে ভিত্তিহীন কিছু গুজব নিয়েও সতর্ক করে দেয়া হয়েছে। যেমন রানি হয়তো পড়ে গিয়ে থাকতে পারেন, এমন কথাও কেউ কেউ বলছেন।

মঙ্গলবার ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে লিজ ট্রাসকে নিয়োগ করার সময় তোলা ছবিতে রানিকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

কিন্তু শীর্ষ মন্ত্রীদের সাথে প্রিভি কাউন্সিলের বৈঠক যেটি অনলাইনে ভার্চুয়াল বৈঠক হিসেবে হওয়ার কথা ছিল, সেটিতে রানির যোগ না দেয়ার সিদ্ধান্ত ঘোষণার পর রানীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

রানী তার গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে জুলাই মাস থেকে স্কটল্যান্ডে তার বাসভবন ব্যালমোরাল প্রাসাদে রয়েছেন।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com