বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

মুন্সীগঞ্জে বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৯ বার

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ধামারণ গ্রামের বিলের মধ্যে শাপলা কুড়াতে গিয়ে বজ্রপাতে রবিউল, সানজিদা ও রামিম নামের তিন শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর ১টার দিকে ওই তিন শিশুসহ অপর আরেক শিশু বাড়ির পাশের বিলে শাপলা কুড়াতে যায়। দুপুর দেড়টার দিকে বজ্রপাতে চার শিশু আহত হয়। পরে তিন শিশুকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

তারা হলো রবিউল, সানজিদা ও রামিম। এদের বয়স ১০ থেকে ১২ বছরের মধ্য। এদের মধ্যে সানজিদা ও রামিম নানি বাড়ি বেড়াতে এসেছিল। তারা সম্পর্কে খালাত ভাই-বোন। অপর শিশু রবিউল সানজিদা ও রামিমের মামাত ভাই হয়। রবিউল ধামারণ গ্রামের মমিন আলীর ছেলে।

স্থানীয় নজরুল ইসলাম বেপারী বলেন, সানজিদা টঙ্গীবাড়ি উপজেলার সোনারং গ্রামের সাইফুল মোল্লার মেয়ে এবং রামিম একই গ্রামের কামালের ছেলে। সানজিদা ও রামিম স্থানীয় মাদরাসায় পড়ে। মাদরাসার ছুটিতে তারা গত বৃহস্পতিবার ধামারণ গ্রামের মামা মমিন আলী বেপারীর বাড়িতে বেড়াতে আসে।

মুন্সিগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এস এম ফেরদৌস বলেন, ‘দুপুর ২টার দিকে তিন শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি শিশুই মৃত ছিল।’

ওই এলাকার কে. শিমুলিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান বলেন, ‘আমার এলাকায় বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের লাশ সদর হাসপাতালে রয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com