সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী ‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

এক এনআইডিতে ১৫টির বেশি সিমকার্ড বন্ধ করছে বিটিআরসি

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৬ বার

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) শিগগিরই একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ডের অধীনে ১৫টির বেশি নিবন্ধিত সিম (সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল) কার্ড নিষ্ক্রিয় করতে যাচ্ছে।

বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র রোববার বলেন, বিটিআরসি’র সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী, একজন গ্রাহককে তার এনআইডি দিয়ে সর্বাধিক ১৫টি সিমকার্ড নিবন্ধন করার অনুমতি দেয়া হয়েছে।

টেলিকম নিয়ন্ত্রক সংস্থা, গ্রাহকদের সংশ্লিষ্ট কাস্টমার কেয়ার সেন্টার থেকে একটি এনআইডি’র বিপরীতে ১৫টির অতিরিক্ত সিমকার্ড নিষ্ক্রিয় করার অনুরোধ করেছে।

এছাড়া ব্যবস্থা নিতে বিটিআরসি এক এনআইডিতে নিবন্ধিত এ ধরনের সিম কার্ডের তথ্য সংগ্রহ করছে।

২০১৬ সালের ২০ জুন বিটিআরসি সিদ্ধান্ত নেয় যে একটি এনআইডি কার্ডের বিপরীতে ২০টি সিমকার্ড নিবন্ধন করা যেতে পারে এবং পরে ২০১৭ সালের আগস্টে এ সংখ্যা ৫টি কমানোর সিদ্ধান্ত নেয়া হয়।

২০১৭ সালের ২৪ অক্টোবর কমিশন তার সিদ্ধান্ত সংশোধন করে এবং এক এনআইডির বিপরীতে ১৫টি সিমকার্ড নিবন্ধনের বিষয়টি নির্ধারণ করে।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com