রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

স্থগিত বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা ৩০ সেপ্টেম্বর

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৭ বার

যশোর শিক্ষা বোর্ডের অধীনে গত ১৭ সেপ্টেম্বর স্থগিত হওয়া বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা আগামী ৩০ সেপ্টেম্বর বেলা ১১ টায় অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র  জানান, নড়াইলে এসএসসি বাংলা প্রথম পত্রের পরীক্ষার দিন ভুলক্রমে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ প্রশ্নপত্র চলে যায়। এ কারণে শুধু যশোর বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ অংশের পরীক্ষা স্থগিত করা হয়। তবে সৃজনশীল পরীক্ষা যথাসময়ে হয়েছে।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েব সাইটে চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আহসান হাবীব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী  (এমসিকিউ) পরীক্ষার তারিখ ছিল শনিবার (১৭ সেপ্টেম্বর)। এখন এই পরীক্ষা আগামী ৩০ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১১টা থেকে ১১ টা ২০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com