রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

দেশে ফিরলেন শিরোপাজয়ী সাবিনারা

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৪ বার

নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা নিয়ে নেপালের কাঠমান্ডু থেকে দেশে ফিরলেন বাংলাদেশ নারী ফুটবল দল। বুধবার দুপুর দেড়টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সাবিনারা।

জানা গেছে, বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানাবেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, যুব ও ক্রীড়া সচিব এবং মন্ত্রণালয় ও বাফুফে কর্মকর্তারা। তার পর মিষ্টিমুখ করানো হবে, এর পর অনুষ্ঠিত হবে একটি সংক্ষিপ্ত প্রেস কনফারেন্স। সেখানে ফুটবলাররা তাদের অনুভূতির কথা জানাবেন।

এর পর বিমানবন্দর থেকেই ছাদখোলা বাসে শুরু হয়েছে বিজয় উদযাপন। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে এ অভ্যর্থনা চলবে বাফুফে পর্যন্ত।

নারী দলের ট্রফি যাত্রার সম্ভাব্য রুট ধরা হয়েছে বিমানবন্দর থেকে কাকলী, জাহাঙ্গীর গেট, বিজয় সরণী, তেজগাঁও, কাকরাইল, মতিঝিল ও আরামবাগ হয়ে বাফুফে ভবন। সেখানে সানজিদাদের আরেক দফায় বরণ করা হবে। এরপর নারী দলের সাথে বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন সাফ জয়ের অভিযান নিয়ে আলাপচারিতা করবেন।

এর আগে গত সোমবার কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার শিরোপা জেতে বাংলাদেশ। ১৯ বছরের আক্ষেপ ঘুচিয়ে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট এনে দিয়েছেন সাবিনারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com