বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

সুপ্রিম কোর্টের আইনজীবী শাহজাহান মারা গেছেন

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭০ বার

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য শাহজাহান হাওলাদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ সোমবার সকাল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

সুপ্রিম কোর্টের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহজাহান হাওলাদারের গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচরে। তিনি ১৯৮১ সালের ২২ আগস্ট বাংলাদেশ বার কাউন্সিল থেকে আইন পেশা পরিচালনার অনুমতি পান। ওই বছরের ২ সেপ্টেম্বর তিনি ঢাকা আইনজীবী সমিতির সদস্যভুক্ত হন।
এ ছাড়া ১৯৯৩ সালের ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনার অনুমতি পান শাহজাহান হাওলাদার। তিনি ২০০০ সালের ২১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য পদ লাভ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com