রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

রুমানাদের বোলিং তোপে ৮২ রানে গুটিয়ে গেল থাইল্যান্ড

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ২০৭ বার

নারী এশিয়া কাপে বাংলাদেশের বোলিং তোপে মাত্র ৮২ রানে গুটিয়ে গেছে থাইল্যান্ডের ইনিংস। সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ফিল্ডিং করতে নেমে থাইল্যান্ডকে ৮২ রানে অলআউট করে দিয়েছে বাংলাদেশ।

থাইল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন ফান্নিতা মায়া। নাথাকান চানথামের ব্যাট থেকে এসেছে ২০ রান।

সাত দেশের অংশগ্রহণে নারী এশিয়া কাপের অষ্টম আসরের উদ্বোধনী খেলায় টসে হেরে থাইল্যান্ডের বিপক্ষে ফিল্ডিং করে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।

বাংলাদেশের পক্ষে রোমানা আহমেদ ৩ ওভারে এক মেডেনসহ ৯ রানে তিন উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট পেয়েছেন সোহেলি আখতার, সানজিদার আক্তার ও নাহিদা আক্তার। সালমা খাতুনের শিকার একটি উইকেট।

সাত দেশের এ টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ও থাইল্যান্ড ছাড়াও রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত। প্রতিটি দল রাউন্ড রবিন পদ্ধতিতে ম্যাচ খেলবে। ফলে গ্রুপ পর্বে প্রতিটি দলের ম্যাচ দাঁড়াবে ছয়টি করে। পয়েন্ট তালিকার সেরা চার দল উঠবে সেমিফাইনালে।

বাংলাদেশ একাদশ
ফারজানা হক, নিগার সুলতানা (অধিনায়ক), রুমানা আহমেদ, সোবহানা মোস্তারি, শামীমা সুলতানা, রিতু মনি, সালমা খাতুন, নাহিদা আক্তার, সোহেলী আক্তার, শানজিদা আক্তার, জাহানারা আলম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com