বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন

হিন্দু ধর্ম ত্যাগের অনুষ্ঠানে উপস্থিত থাকায় ইস্তফা দিতে বাধ্য হলেন কেজরিওয়ালের মন্ত্রী

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১২১ বার

তীব্র বিতর্কের মুখে শেষপর্যন্ত ইস্তফাই দিলেন ভারতের দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের আপ সরকারের মন্ত্রী রাজেন্দ্র পাল গৌতম। সম্প্রতি তিনি একটি ধর্মান্তরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে অভিযোগ ভারতের বিজেপির। তার পর থেকেই গেরুয়া শিবির থেকে রাজেন্দ্রর ইস্তফার দাবি তীব্র হয়।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে আপ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী রাজেন্দ্রকে উপস্থিত থাকতে দেখা যায়। ওই অনুষ্ঠানে উপস্থিত মানুষেরা হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন বলে দাবি। উপস্থিত শতাধিক মানুষ হিন্দু ধর্ম ত্যাগ করেন এবং হিন্দু দেবদেবীদের মানতে অস্বীকার করেন।

এই ঘটনার পরই আসরে নেমে পড়ে বিজেপি। দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল কেন এখনো রাজেন্দ্রকে বরখাস্ত করছেন না, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন বিজেপি নেতারা। চাপে পড়ে যান আপ নেতৃত্বও। আসন্ন গুজরাত বিধানসভার ভোটেও এই ঘটনার প্রভাব পড়তে পারে বলে মনে করেছে আপ। তাই রোববারই রাজেন্দ্রকে ইস্তফা দেয়ার নির্দেশ দেয়া হয়। সেই মতো ইস্তফা দিলেন তিনি।

শনিবার, গুজরাতের বরোদায় সভা ছিল কেজরিওয়ালের। সভা শুরুর আগেই এলাকায় লাগানো আপের পোস্টার ছিঁড়ে দেয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। আপের কর্মকর্তারা ছেড়া পোস্টার সরিয়ে আবার নতুন পোস্টার লাগিয়ে দেন। তাতে চড়তে থাকে উত্তেজনার পারদ। তার মধ্যেই এ বার মন্ত্রিত্ব ছাড়লেন রাজেন্দ্র।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com