বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

সৌদিকে পরিণতি ভোগের হুঁশিয়ারি বাইডেনের

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ২১৭ বার

সৌদি আরব নেতৃত্বাধীন ওপেক প্লাস গত ৫ অক্টোবর জ্বালানি তেলের উৎপাদন দিনে দুই লাখ ব্যারেল কমানোর সিদ্ধান্ত নেয়। এই নিয়ে সেই সময়ই পশ্চিমা দুনিয়া, বিশেষ করে আমেরিকায় উদ্বেগ এবং ক্ষোভ তৈরি হয়। নতুন করে সেই ক্ষোভ উগরে দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, এর জন্য সৌদি আরবকে পরিণতি ভোগ করতে হবে।

গত মঙ্গলবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জো বাইডেন বলেছেন, ‘আমি কি বিবেচনা করতে পারি আর কি ভাবছি, সেটা বলব না। কিন্তু এ ক্ষেত্রে (তেলের উৎপাদন কমানো) অবশ্যই পরিণতি ভোগ করতে হবে।’ তবে ঠিক কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে সেই সম্পর্কে কিছু বলেননি বাইডেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছেন, দুই দেশের সম্পর্কের বিষয়টি বিবেচনা করে দেখতে পারেন প্রেসিডেন্ট। এদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শাইখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান একটি সফরে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরব আমিরাত অনুসরণ না করার সিদ্ধান্তে রাশিয়া সন্তুষ্টি প্রকাশ করেছে।

নভেম্বর থেকে প্রতিদিন দুই মিলিয়ন ব্যারেল তেলের উৎপাদন কমানোর ঘোষণা দেয় ওপেকভুক্ত ১৩টি দেশ ও তাদের সহযোগী অপর ১০ দেশ। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com