বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

যুক্তরাষ্ট্রের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ঢালিউডের এক ঝাঁক তারকা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ১৬৫ বার

চঞ্চল চৌধুরী, মেহজাবীন চৌধুরী, তানজিন তিশা, তাসনিয়া ফারিণ ও শাহনাজ খুশির মতো অভিনেতা-অভিনেত্রীরা এখন অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সেখানে আরো রয়েছেন চিত্রনায়ক ইমন, অভিনেতা পলাশ, ফারিয়া শাহরিনও।

হঠাৎ করে দেশের একঝাঁক তারকাশিল্পীরা কী যুক্তরাষ্ট্রে? এমন প্রশ্ন অনেকের। জানা গেছে, একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্ম করতেই সেখানে যাওয়া তাদের।

গেলো ২০ বছরে ধরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়ে আসছে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সের জামাইকা অ্যামাজুরা হলে বসছে এবারের আসর। এখানেই পারফর্ম করতে ঢাকা থেকে উড়ে গেছেন একঝাঁক তারকা।

সেখানে পৌঁছানের পর তারকাদের নিয়ে রেডকার্পেট নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বাহারি গাউন পরে মেহজাবীন, তিশা, ফারিণ, ফারিয়া শাহরীনদের হাঁটতে দেখা গেছে।

প্রতিবারের মতো এবারো ঢালিউড ফিল্ম ও মিউজিক অ্যাওয়ার্ডসে সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীদের পুরস্কার দেওয়া হবে। সেই সঙ্গে থাকবে শিল্পীদের সঙ্গীত পরিবেশনা। অভিনেতা-অভিনেত্রীরা গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে নৃত্য পরিবেশন করবেন। এই আয়োজনে বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরিও অংশ নিবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com