মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

কৌশলগত রিজার্ভ থেকে ১৫ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার ঘোষণা বাইডেনের

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১৫৪ বার

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের কৌশলগত রিজার্ভ থেকে ১৫ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার কথা ঘোষণা করেছেন। ওপেক প্লাস তেলের উৎপাদন হ্রাস করার কথা জানানোর পর পাল্টা পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে এই পদক্ষেপ গ্রহণ করা হলো।

বাইডেন বুধবার বিকেলে বলেন যে ইউক্রেনে রাশিয়ার হামলার পর মার্চে তার প্রশাসন ১৮০ মিলিয়ন ব্যারেল তেল ছাড় করার কথা ঘোষণা করা হয়েছিল। এখন এই ১৫ মিলিয়ন ব্যারেল ছাড়ের ফলে তা সম্পন্ন হলো।

হোয়াইট হাউজ বুধবার সকালে জানিয়েছিল, আগামী ডিসেম্বরে এই তেল ছাড়ার কথা ছিল।

সংবাদ সম্মেলনে বাইডেন সাংবাদিকদের বলেন, ‘আজকের ঘোষণার ফলে আমরা বাজারে ভর্তুকি দেয়া অব্যাহত রাখতে যাচ্ছি, অন্যান্য দেশ যখন টালমাটাল অবস্থা সৃষ্টি করছে, তখন আমরা তেলের দাম কমাচ্ছি।’

এই তেল ছাড়ার ফলে যুক্তরাষ্ট্রের কৌশলগত রিজার্ভ ১৯৮৪ সালের পর সর্বনিম্ন অবস্থায় নেমে গেল। ইউক্রেনে রাশিয়ার হামলার পর যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রুশ তেল ও গ্যাসের ওপর বিধিনিষেধ আরোপ করেছে।

বুধবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় ৪০০ মিলিয়ন ব্যারেল তেল রিজার্ভ রয়েছে।

হোয়াইট হাউজ জানিয়েছে, তেলের দাম ব্যারেলপ্রতি ৬৯ থেকে ৭২ ডলারে নেমে এলে তারা আবার রিজার্ভ আগের অবস্থায় নিয়ে যাবে।

সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com