বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

নিউইয়র্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন এবং চট্রগ্রামের ঐতিহ্যবাহী মেজবান

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১৯১ বার

নিউইয়র্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন এবং চট্রগ্রামের ঐতিহ্যবাহী মেজবান ২০২২ অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ অক্টোবর রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অর্গানাইজিং কমিটি অব নর্থ আমেরিকার আয়োজনে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে প্রবাসী চট্টগ্রামবাসী ছাড়াও বাংলাদেশি কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অর্গাইনাইজিং কমিটি অব নর্থ আমেরিকার সদস্য সচিব মোহাম্মদ সেলিম হারুনের পরিচালনায় মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ড. সাইয়্যিদ এরশাদ আহম্মেদ আল্ বোখারি। সার্বিক সহযোগিতায় ছিলেন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অর্গাইনাইজিং কমিটি অব নর্থ আমেরিকার আহ্বায়ক আলী আকবর বাপ্পী সহ সংগঠনের নেতৃবৃন্দ। মিলাদ মাহফিলে নাত পরিবেশন করেন আল-কোরান একাডেমির শিশু শিক্ষার্থীরা। তাদের মধ্যে বেশ কয়েকজন হাফেজও ছিলেন। তাদের নাত পরিবেশন সবাইকে মুগ্ধ করে।
প্রধান অতিথির বক্তব্যে ড. সাইয়্যিদ এরশাদ আহম্মেদ আল্ বোখারি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শিক্ষা ধর্মীয় ও পার্থিব জীবনে সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়। তাঁর সুমহান আদর্শ অনুসরণের মধ্যেই নিহিত রয়েছে অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি। দ্বন্দ্ব-সংঘাতময় বিশ্বে প্রিয়নবী (সা.) এর অনুপম জীবনাদর্শ, তাঁর সর্বজনীন শিক্ষা ও সুন্নাহর অনুসরণের মাধ্যমেই বিশ্বের শান্তি, ন্যায় এবং কল্যাণ নিশ্চিত হতে পারে।
দলমত নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে বিপুলসংখ্যক প্রবাসী চট্টগ্রামবাসী এ মেজবানে অংশ নেন। মেজবানে ভাতের সঙ্গে গরু, খাশি, মুরগী এবং লাউ-ডালের তরকারি দিয়ে আপ্যায়ন করা হয়। প্রবাসী চট্টগ্রামের নেতৃবৃন্দ আপ্যায়নে সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com