রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

ভালো শুরুর পর ৪ উইকেট নেই বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ২১৫ বার

নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা ভালো হলেও এরই মধ্যে হারিয়ে বসেছে ৪ উইকেট। একে একে বিদায় নিয়েছেন সৌম্য সরকার, নাজমুল শান্ত, লিটন দাস ও সাকিব আল হাসান।

বেলেরিভে ওভালে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। প্রথম ৫ ওভারেই সৌম্য-শান্তর ওপেনিং জুটিতে ৪৩ রান আসে। এর পরের ওভারের প্রথম বলেই সাজঘরে ফেরেন সৌম্য সরকার। ১৪ বলে ১৪ রান করেন তিনি। এরপরে শান্ত ফেরেন ২০ বলে ২৫ রান করে। লিটন ও সাকিব করেন ৯ ও ৭ রান।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ ওভার ১ বলে ৬৩ রান।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, সাকিব আল হাসান, নাজমুল শান্ত, সৌম্য সরকার, ইয়াসির রাব্বি, আফিফ হোসাইন, মোসাদ্দেক হোসাইন, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ।

নেদারল্যান্ডস একাদশ : স্কট এডওয়াডর্স (অধিনায়ক, উইকেটরক্ষক), কলিন অ্যাকারম্যান, শারিজ আহমেদ, লোগান ভ্যান বেক, টম কুপার, ফ্রেড ক্লাসেন, বাস ডি লিডে, স্টেফান মাইবার্গ, ম্যাক্স ও’ডাউড, টিম প্রিংলে এবং বিক্রম সিং।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com