শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

১৪৫ রানের লক্ষ্য পেলো শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ১৯৩ বার

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল আফগানিস্তান। পাওয়ার প্লেতে বিনা উইকেটেই সংগ্রহ করে ৪২ রান। তবে সপ্তম ওভারের প্রথম বলেই রাহমানুল্লাহ গুরবাজকে ফেরান লাহিরু কুমারা। ২৪ বলে ২৮ রান করেন গুরবাজ। ১০ ওভারের আগে আর কোনো উইকেট হারায়নি আফগানরা, স্কোরবোর্ডে আসে ৬৮ রান।

তবে চা বিরতি থেকে ফিরে দ্বিতীয় বলেই ওয়ানিন্দু হাসারাঙ্গার শিকার উসমান ঘানি, ২৭ বলে ২৭ করেন এই আফগান ওপেনার। দলীয় ৯০ রানে কুমারার দ্বিতীয় শিকার হয়ে ইবরাহীম জাদরান ফিরেন ১৮ বলে ২২ রান করে। নাজিবুল্লাহ জাদরানের ব্যাটে আসে ১৬ বলে ১৮ রান।

নাজিবুল্লাহ ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। ১৪ বলে ১২ করে রান আউটের ফাঁদে পড়েন গুলবাদিন নাইব। আফগান অধিনায়ক মোহাম্মদ নাবির ব্যাটে আসে ৮ বলে ১৩ রান। রশিদ খানের ব্যাটেও এদিন আর ঝড় উঠেনি, ফিরেছেন ৯ রানে। ফলে শেষ ২৪ বল থেকে মাত্র ২৮ রান সংগ্রহ করে আফগানিস্তান।

৮ উইকেট হারিয়ে ১৪৪ রানেই থামে আফগানিস্তানের ইনিংস। মাত্র ১৩ রানে ৩ উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ২ উইকেট পান লাহিরু কুমারা। ১৪৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামবে শ্রীলঙ্কা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com