রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

পদ্মা সেতু দিয়ে পরীক্ষামূলক রেল চলাচল শুরু

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ২৩২ বার

পদ্মা সেতুর ওপর দিয়ে প্রথমবারের মতো রেল চলাচল চালু হলো। পরীক্ষামূলকভাবে একটি ইঞ্জিন ও খোলা বগি চলাচলের মধ্যে দিয়ে সূচিত হলো নতুন ইতিহাসের।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ভাঙা রেল স্টেশন থেকে বগিটি যাত্রা শুরু করে। এ সময় পদ্মা সেতুর রেল সড়ক প্রকল্পের উচ্চ পদস্থ কর্মকর্তা, প্রকৌশলী, রেলওয়ের কর্মকর্তা ও চীনা কোম্পানির প্রতিনিধি দল উপস্থিতি ছিলেন।

পদ্মা সেতুর দিয়ে পরীক্ষামূলকভাবে রেল চলাচল উপলক্ষে আগে থেকেই স্টেশনটিকে সাজানো হয়। স্থানীয় উৎসুক জনতা রেল ইঞ্জিনটি দেখার জন্য ছুটে আসেন নানা প্রান্ত থেকে।

ভাঙ্গা রেল স্টেশন মাস্টার মো: শাহজাহান জানান, বিশেষ আকৃতিতে নির্মিত রেল ইঞ্জিনটি গ্যাংকার নামেও পরিচিত। পরীক্ষামূলক এই গ্যাংকারটি ভাঙ্গা থেকে ৩২ কিলোমিটার পথ অতিক্রম করে পদ্মা সেতুর দক্ষিণে জাজিরার ভায়াডাক্টে পৌঁছায়।

এ সময় উপস্থিত ছিলেন, প্রজেক্ট ডিরেক্টর (পিডি) আফজাল হোসেন, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা মেজর, জেনারেল এস,এম জাহিদ ও রেল প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা।

উল্লেখ্য, ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটারের মধ্যে ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত ৪২ কিলোমিটার এবং ঢাকা থেকে মাওয়া পর্যন্ত ৩৯ কিলোমিটার অংশের কাজের অগ্রগতি শেষ পর্যায়ে রয়েছে। এই এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৯ হাজার ২৪৬ কোটি টাকা। যার মধ্যে বাংলাদেশ সরকার অর্থায়ন করবে প্রায় ১৮ হাজার কোটি টাকা। এছাড়া চায়না সরকারের পক্ষ থেকে প্রায় সাড়ে ২১ হাজার কোটি টাকা অর্থায়ন করা হচ্ছে ।

সূত্র জানায়, পদ্মা সেতু দিয়ে রেল চলাচলের টার্গেট রয়েছে আগামী জুনে। মাওয়া রেল স্টেশনের অগ্রগতি প্রায় ৮৫ শতাংশ ও জাজিরা প্রান্তের পদ্মা রেল স্টেশনের কাজের অগ্রগতি ৭৭ ভাগের বেশি। তবে রাজধানী থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার দীর্ঘ এই রেললিঙ্ক প্রকল্প শেষ হবে ২০২৪ সালে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com