বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মসজিদে ভয়াবহ বন্দুক হামলা লাইভ করার অভিযোগে কিশোরীর বিরুদ্ধে হত্যা মামলা টাইমস স্কয়ারে পুলিশের গুলি: ছুরিকাঘাতে একজন নিহত, গুলিতে নারীও নিহত ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

ইরানকে মুক্ত করব: বাইডেন

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১৮৭ বার

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অঙ্গীকার করেছেন, তিনি ইরানকে মুক্ত করবেন। মার্কিন এই প্রেসিডেন্ট বলেছেন, ইরানে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামা বিক্ষোভকারীরা খুব শিগগিরই নিজেদের মুক্ত করতে সফল হবে। যুক্তরাষ্ট্রে ৮ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ক্যালিফোর্নিয়ায় এক প্রচার সমাবেশে গত বৃহস্পতিবার বাইডেন এসব কথা বলেছেন।

বাইডেন বলেন, ‘চিন্তা করবেন না। আমরা ইরানকে মুক্ত করব। তারা খুব শিগগিরই নিজেরা নিজেদের স্বাধীন করবে।’

প্রতিবেদনে বলা হয়েছে, সান ডিয়াগোর কাছে মিরাকোস্টা কলেজের ওই সমাবেশস্থলে তখন ইরানে বিক্ষোভের সমর্থনে ব্যানার নিয়ে উপস্থিত ছিল বহু মানুষ। উপস্থিত লোকদের কাছে ‘ইরানকে মুক্ত কর’ লেখা প্ল্যাকার্ড ছিল।
এমন প্রেক্ষাপটে বাইডেন ইরানকে মুক্ত করার অঙ্গীকার করেন। তবে ইরানকে মুক্ত করার জন্য মার্কিন এই প্রেসিডেন্ট কী ব্যবস্থা নেবেন সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি।

গত ১৬ সেপ্টেম্বরে ইরানি পুলিশি হেফাজতে মারা যায় মাহসা আমিনি (২২)। পরিবার ও বহু ইরানির অভিযোগ, পুলিশের নির্যাতনে আমিনি মারা গেছে। কিন্তু ইরানের সরকার ও পুলিশ এই দাবি প্রত্যাখান করেছে। এর জেরে ইরানজুড়ে শুরু হয় তুমুল বিক্ষোভ। দেশটির প্রেসিডেন্ট ও সেনাবাহিনীর হুঁশিয়ারি উপেক্ষা করে টানা কয়েক সপ্তাহ ধরে চলছে বিক্ষোভ।

বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী দাবি করেছে, বিক্ষোভে ইরানি পুলিশের তাণ্ডবে এখন পর্যন্ত চার শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছে। এ ছাড়া সম্প্রতি জাতিসংঘ বলেছে, অন্তত ১৪ হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে ইরানি বাহিনী। এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ইরানকে মুক্ত করার অঙ্গীকার করলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com