বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

ডলার নয়, দেশে টাকার সংকট আছে: পরিকল্পনামন্ত্রী

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১৭০ বার

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘দেশে ডলারের সংকট নয়, টাকার সংকট আছে। এর মূল কারণ হচ্ছে দেশে এখন উৎপাদন কম। ডলারের টানাটানি এখন কমে গেছে। আরও কমবে। এজন্য আমাদের উৎপাদন বাড়াতে হবে। শুধু ঘরে বসে খেলে হবে না। অহেতুক গলাবাজি না করে কাজ করতে হবে। কাজ আর উৎপাদনের বিকল্প নেই। আমরা কাজে বিশ্বাসী।’

আজ রোববার সকালে শান্তিগঞ্জ উপজেলার সুলতানপুরে উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘সরকারের উদ্দেশ্য ভালো। সরকার জনগণের ভালো চায়। মানুষের উন্নয়নের জন্য যা প্রয়োজন সব করছি আমরা। তবে দেশের সর্বত্র গ্রাউন্ডে অপচয় হচ্ছে এটা অস্বীকার করার কিছু নেই। সুদের ঋণ বাড়তেই আছে। আমাদের সাবধান হতে হবে ঋণের ক্ষেত্রে, অপচয়ের ক্ষেত্রেও।’
মন্ত্রী আরও বলেন, ‘আওয়ামী লীগ জনগণের সরকার। আওয়ামী লীগ অযথা কথাবার্তা বলে না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সরকার মানুষের উন্নয়নে ব্যাপক কাজ করছে। দেশের সর্বত্রই উন্নয়নের যে জোয়ার উঠেছে, তা টিকিয়ে রাখতে হবে ৷ আমি বিশ্বাস করি দেশের মানুষ উন্নয়নের সঙ্গে, সরকারের সঙ্গে ছিল, আছে, আগামীতেও থাকবে।’

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রকৌশলী (এলজিইডি) মাহবুব আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার উজ জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান হাজি আবুল কালাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ কালাশাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, ইউআরসি ইনস্ট্রাক্টর আব্দুল মান্নান, শিক্ষক সমিতির সভাপতি সঞ্জয় কুমার তালুকদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com