বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

খাবার নেই, সন্তান বিক্রির চেষ্টা আফগান মায়ের

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১৩০ বার

গত বছরের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান কর্তৃপক্ষ। অর্থনীতিতে ধুঁকতে থাকা দেশটিতে এতে আরও বিপর্যয়ের মুখে পড়ে। বিভিন্ন আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ও দাতা দেশগুলো আফগানিস্তান থেকে মুখ ফিরিয়ে নেয়। এতে হাজার হাজার মানুষ চাকরি হারায়। চরম দারিদ্রসীমায় পড়ে বহু আফগানি।

গতকাল শনিবার তোলো নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের বলখ প্রদেশের এক পরিবার চরম দারিদ্রতার কারণে তাদের সন্তান বিক্রি করার চেষ্টা করেছে। তবে স্থানীয়রা পরিবারটিকে খাবার ও অন্যান্য সাহায্য করায় দুই বছরের বাচ্চাটি শেষমেশ বিক্রির হাত থেকে রক্ষা পায়। বলখের ডেপুটি গভর্নর নুরুল হাদি ইদ্রিস বলেন, আমরা কয়েক দিনের জন্য রেড ক্রসের সঙ্গে বৈঠক করেছি। আমরা এই প্রতিষ্ঠানের সদস্যদের জানাবো কীভাবে আমাদের সহায়তা করা যায়।

তোলো নিউজের রিপোর্টে বলা হয়েছে, ওই নারী জানান, চরম দারিদ্র্যের কারণে তিনি তার সন্তানকে বিক্রি করার চেষ্টায় বাধ্য হয়েছেন। তিনি বলেন, আমি সত্যিই কঠিন পরিস্থিতিতে আছি, আমার খাওয়ার কিছু নেই, জ্বালানি ব্যবহার করারও কিছু নেই। শীতের জন্য কোন প্রস্তুতি নিতে পারিনি।

নাসরিন নামে ওই নারী বলেন, আমার মেয়েকে বিক্রি করে আমাকে শীতের জন্য কিছু আনতে হবে। তিনি দাবি করেন, স্থানীয় সরকার বা কোনো মানবিক সংস্থা এক বছরেরও বেশি সময় ধরে তাকে কোন সহায়তা করেনি।

নাসরিন বলেন, আমি নিজে দুই থেকে তিনবার কর্তৃপক্ষের কাছে যাই, তাদের কাছে হাতজোড় করে তালিকায় আমার নাম লিখতে বলেছিলাম যদি কোনো সাহায্য দেওয়া হয়।

তারা উত্তর দিয়েছিল, আমরা আপনার নাম লিখেছি, কিন্তু এখন পর্যন্ত আমি কোন সাহায্য পাইনি, বলেন নাসরিন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com