বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

শীতে ইউক্রেনকে ঠাণ্ডা ও অন্ধকারে ডুবিয়ে দেয়া পুতিনের লক্ষ্য!

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১১৫ বার

ইউক্রেনকে সামনে আরো কঠিন সময়ের মুখোমুখি হতে হবে এবং রাশিয়ার সামরিক সক্ষমতাকে খাটো করে দেখা উচিত হবে না। ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ সোমবার এ কথা বলেছেন।

তিনি খেরসন শহর থেকে রুশ সৈন্য প্রত্যাহারের প্রেক্ষাপটে ইউক্রেনীয় বাহিনীর অবিশ্বাস্য সাহসের প্রশংসা করেন। একইসাথে তিনি কিয়েভকে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখারও আহ্বান জানান।

ডাচ পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের সাথে বৈঠক শেষে দ্য হেগে এক সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ বলেন, আগামী মাসগুলো কঠিন হবে। পুতিনের লক্ষ্য এই শীতে ইউক্রেনকে ঠাণ্ডা ও অন্ধকারের মধ্যে ফেলা।

তিনি আরো বলেন, রাশিয়ার সক্ষমতাকে খাটো করে দেখার ভুল করা আমাদের ঠিক হবে না।
রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে। প্রথমেই তারা খেরসন শহর দখলে নেয়। এর পর থেকে রুশ বাহিনীকে দখলে নেয়া কয়েকটি শহর থেকে পিছু হটতে হয়। সর্বশেষ ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহর থেকেও রুশ সৈন্যদের প্রত্যাহার করে নেয়া হয়। এ পরিপ্রেক্ষিতে স্টলটেনবার্গ ইউক্রেনীয় বাহিনীর অবিশ্বাস্য সাহসের প্রশংসা করেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার খেরসন শহর পরিদর্শন করেন। তিনি রোববার বলেন, এ অঞ্চলে রুশ বাহিনীর শত শত যুদ্ধাপরাধের প্রমাণ পাওয়া গেছে।

স্টলটেনবার্গও বলেছেন, সেখানে রুশ বাহিনী চরম নৃশংসতা দেখিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com