বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

মার্কিন ড্রোন ক্রয় পরিকল্পনা বাতিল জার্মানির

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০
  • ৪১২ বার

যুক্তরাষ্ট্রের কাছ থেকে তিনটি বোম্বার্ডিয়ার গ্লোবাল জেট বিমান ও চারটি এমকিউ-ফোরসি ট্রাইটন ড্রোন আর কিনছে না জার্মানি। জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এসব বিমানের দাম অত্যধিক হওয়ায় তা না কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং এসব বিমান ২০২৫ সালের আগে যুক্তরাষ্ট্রের পক্ষে সরবরাহ করা সম্ভব হবে না।

২০১৮ সালের এপ্রিলে এসব বিমান জার্মানিতে বিক্রির জন্যে অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া ইউরোপের আকাশসীমা বিধিবিধানের সাথে যুক্তিসঙ্গত না হওয়ায় মার্কিন বিমানগুলো না কেনার আরেক কারণ। একই সাথে জার্মানিতে বিমান ট্রাফিকের ক্ষেত্রে মার্কিন ড্রোন চলাচল কোনো জটিলতা সৃষ্টি করে কি না তাও ভেবে দেখা হয়েছে। ইউরোপের আকাশ চলাচল নিরাপত্তা সংস্থা মহাদেশটিতে প্রচলিত বিমান চলাচল ব্যবস্থার সাথে ড্রোন চলাচলে বিঘ্ন সৃষ্টি হতে পারে বলে মনে করছে। এর আগে জার্মানি যুক্তরাষ্ট্র থেকে পাঁচটি আর-কিউ গ্লোবাল হক ড্রোন কিনতে চাইলেও শেষ পর্যন্ত তা ২০১৩ সালের মে মাসে বাতিল হয়ে যায়। সূত্র : স্পুটনিক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com