বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

চীনা টেলিকম ডিভাইস নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ১১০ বার

‘জাতীয় নিরাপত্তার প্রতি অগ্রহণযোগ্য হুমকির’ কথা উল্লেখ করে চীনা টেলিকমিউনিকেশন ও ভিডিও সার্ভেইলেন্স সরঞ্জাম নিষিদ্ধ করার কথা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন্স কমিশন (এফসিসি)। নিষিদ্ধ কোম্পানির মধ্যে রয়েছে বিখ্যাত চীনা ব্র্যান্ড হুয়াওয়ে ও জিটিই।

পাঁচ সদস্যবিশিষ্ট এফসিসি শুক্রবার জানায়, তারা সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। এফসিসি কমিশনার ব্রেন্ডন কার শুক্রবার এক বিবৃতিতে বলেন, সিদ্ধান্তটি যুক্তরাষ্ট্রের কংগ্রেস নেতৃত্বে ‘ব্যাপকভিত্তিক, উভয় দলের সমর্থিত।’

মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে চীনা সরঞ্জাম পঞ্চম প্রজন্মের (৫জি) ওয়্যারলেস নেটওয়ার্কে অনুপ্রবেশ করে স্পর্শকাতর তথ্য সংগ্রহ করতে পারে। এফসিসি জানায়, নিরাপত্তা হুমকি বিবেচিত ডিভাইস শনাক্ত করা ও নিষিদ্ধ করে মার্কিন নেটওয়ার্ককে নিরাপদ রাখার বছরব্যাপী প্রয়াসের সর্বশেষ উদ্যোগ এটি। এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকার করেছে হুয়াওয়ে, জেটিই, দাহুয়া, হাকভিশন ও হাইটেরার মতো নিষিদ্ধ ঘোষিত চীনা কোম্পানি। হুয়াওয়ে ও চীনা সরকার দীর্ঘ দিন ধরেই গুপ্তচরবৃত্তির কথা অস্বীকার করে আসছিল। তারা চীনা প্রযুক্তির বিরুদ্ধে মার্কিন অবরোধের নিন্দাও করছিল।

সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com