শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

প্রবাসী শিল্পীদের উদ্যোগে নূর ইসলাম বর্ষণ সংবর্ধিত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০
  • ৪২৭ বার

বাংলাদেশ রিপোর্ট ॥ নিউইয়র্কে বসবারত প্রবাসী বাংলাদেশী শিল্পীদের উদ্যোগে সংবর্ধিত হলেন প্রবাসের পরিচিত মুখ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নূর ইসলাম বর্ষণ। গত ২৪ জানুয়ারী শুক্রবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় হয় নূরুল ইসলাম বর্ষণকে। এছাড়া শিল্পদের পক্ষ থেকে তাকে প্ল্যাক দিয়ে এবং উত্তরীয় পড়িয়ে সম্মানিত করা হয়। খবর ইউএনএ’র।
বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবী নাজনীন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রবীণ প্রবাসী নাসির আলী খান পল, মুক্তিযোদ্ধা মশিউর রহমান, বিশিষ্ট গীতিকার জীবন চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি আব্দুর রহীম হাওলাদার, শিল্পী আনোয়ার খান, ডা. নার্গিস রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ফাহাদ সোলায়মান, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট একেএম রফিকুল ইসলাম, সেলিম রেজা, অনুষ্ঠানের আহ্বায়ক মনিকা রায় সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ শুভেচ্ছ বক্তব্য রাখেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন বিশিষ্ট কবি এবিএম সালেহউদ্দীন।
অনুষ্ঠানে সংবর্ধনার জবাবে নূর ইসলাম বর্ষণ বলেন, প্রবাসের শিল্পীদের কাছ থেকে পাওয়া এই সংবর্ধনা আমার জীবনের পরম পাওয়া। আমি মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি। প্রবাসীদের ভালোবাসায় নতুন জীবন ফিরে পেয়েছি। এজন্য তিনি প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষে ছিলো সঙ্গীতানুষ্ঠান। এতে শিল্পী মিলন কুমার রায়ের নেতৃওত্ব প্রবাসের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন আনোয়ার খান, শাহরীন সুলতানা, শাহ মাহবুব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com