বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

আইএসআইএসের নেতা নিহত

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ২১৬ বার

উগ্রবাদী সংগঠন ইসলামিক স্টেট ইরাক অ্যান্ড শ্যাম (আইএসআইএস, একে আইএসআইএল নামেও ডাকা হয়ে থাকে) নেতা আবু হাসান আল-হাশেমি আল-কোরেশি নিহত হয়েছেন। সশস্ত্র গ্রুপটির এক মুখপাত্র এক অডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন।
তবে আবু ওমর আল-মুহাজির নিহত হওয়ার সময় এবং প্রেক্ষাপট সম্পর্কে বিস্তারিত কিছুই জানাননি। কেবল এটুকু জানানো হয়েছে যে ‘যুদ্ধে তিনি মারা গেছেন।’

তিনি আরো জানান, আবু আল-হোসাইন আল-হোসাইনি আল-কোরেশিকে হবেন গ্রুপটির নতুন নেতা।
বুধবার এক বিবৃতিতে ই্উএস সেন্টকমের মুখপাত্র কর্নেল জো ব্রুসিনো বলেন, আ্ল-কোরেশি মধ্য অক্টোবরে নিহত হন।

তিনি বলেন, সিরিয়ার দারা প্রদেশে ফ্রি সিরিয়ান আর্মির অভিযানে তিনি নিহত হন। সেন্টকম ও আমাদের অংশীদারেরা আইএসআইএসকে পুরোপুরি পরাজিত করার দিকে নজর দিয়েছে।

আইএসআইএসের নতুন নেতা সম্পর্কে তেমন কিছু জানা যায়নি।

গত ফেব্রুয়ারিতে উত্তর-পশ্চিম সিরিয়ায় আমেরিকার আক্রমণে আবু ইব্রাহিম আল-হাসিমি আল-কোরেশির মৃত্যুর পর দায়িত্ব পেয়েছিল আবু হাসান আল-হাশিমি আল-কোরেশি।
সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com