শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

বাংলাদেশের নৌপরিবহন খাতে সহযোগিতার আগ্রহ ব্রিটেনের

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ১৭২ বার

ব্রিটেন বাংলাদেশের নৌপরিবহন খাতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী শুক্রবার লন্ডনে ব্রিটিশ যোগাযোগমন্ত্রী ভেরোনেস ভেরির সাথে তার অফিসে সাক্ষাতকালে ব্রিটিশ মন্ত্রী এ আগ্রহের কথা ব্যক্ত করেন।

শনিবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

ব্রিটেনের মন্ত্রী বাংলাদেশের শিপবিল্ডিং ও শিপ রিসাইক্লিন খাতেও সহযোগিতার কথা এ সময় জানান।

এ সময় নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর নিজামুল হক এবং ব্রিটেনে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নৌপরিবহন প্রতিমন্ত্রী ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) ১২৮তম কাউন্সিল অধিবেশনে যোগ দেয়ার লক্ষে ২৯ নভেম্বর লন্ডনে পৌঁছান। নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com