শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ভোট দিয়ে যা বললেন তাপস

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৩৯ বার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস জয়ের ব্যাপারে আশাবাদী ব্যক্ত করেছেন।

শনিবার সকালে ধানমন্ডিস্থ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দেয়ার পর তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

তাপস বলেন, ‘গত ১৮ দিন আমরা গণসংযোগ করেছি, ঢাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে সেটা সাদরে গ্রহণ করেছে। উন্নয়নের রূপরেখা দিয়েছি। ঢাকাবাসী উন্নয়নের পক্ষে নৌকা মার্কায় তাদের রায় দেবেন। নির্বাচন একটি প্রতিযোগিতা হারজিত থাকবে। আমি খুবই আশাবাদী। নৌকারই বিজয় হবে। এখন পর্যন্ত সুষ্ঠু ও শান্তি পূর্ণভাবে নির্বাচন হচ্ছে।’

বিএনপি এজেন্টকে বিভিন্ন কেন্দ্র প্রবেশ করতে দেয়া হচ্ছে না বলে বিএনপি যে অভিযোগ করছে সে ব্যাপারে জানতে চাইলে নৌকার প্রার্থী বলেন, ‘আমরা মনে হচ্ছে তাদের সাংগঠনিক কাঠামো নেই, শক্তি নেই, তারা এজেন্ট দিতে পারে। দিতে পারছে না বলে আমাদের প্রতি দোষ চাপাচ্ছে।’

ইভিএম প্রসঙ্গে নৌকার প্রার্থী বলেন, ইভিএমে সহজ পদ্ধতিতে ভোট দিলাম। সহজ ও আধুনিক মনে হয়েছে। গণসংযোগের সময়ও ঢাকাবাসীর কাছে ইভিএম নিয়ে কোনো আশঙ্কা দেখিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাপস বলেন, ‘গণসংযোগের সময়ও বিএনপি অভিযোগ নিয়ে ব্যস্ত ছিলো, এখনও নালিশ নিয়ে ব্যস্ত আছে। আমরা নির্বাচন ও গণসংযোগ নিয়ে ব্যস্ত ছিলাম। আমরা ঢাকাবাসীকে উন্নয়নের রূপরেখা দিয়েছি। তাদের কোনো উন্নয়নের রূপরেখা ছিলো না। তারা নির্বাচনে এসেছে আন্দোলনের কার্যক্রমের অংশ হিসেবে।’

এর আগে সকাল আটটায় দুই সিটিতে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল চারটা পর্যন্ত। ঢাকা দক্ষিণে তাপসের প্রধান প্রতিদ্বন্দ্বি বিএনপির ইশরাক হোসেন। এছাড়া এই সিটিতে মেয়র পদে আরও পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com