শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ভোট দিলেন ইশরাক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৩৪ বার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন দক্ষিণ সিটির বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শনিবার সকাল ৮:৫০ মিনিটে রাজধানীর গোপীবাগে শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। এসময় ইশরাকের সাথে ছিলেন তার ছোট ভাই ইসফাক হোসেন।

এদিকে ভোট প্রদান শেষে রাজধানীর গোপীবাগের সেন্ট্রাল উইমেন্স কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে উদ্দেশ্য যাচ্ছেন বিএনপির এই মেয়র প্রার্থী। এর আগে শনিবার সকাল ৮টায় ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে শুরুতে অনেক কেন্দ্রেই ভোটারদের তেমন উপস্থিতি দেখা যায়নি।

করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তরে মেয়র পদে প্রার্থী হয়েছেন ৬জন। আর কাউন্সিলর পদে ২৫১জন এবং সংরক্ষিত মহিলা আসনে ৭৭ জন নারী প্রার্থী ৫৪‌টি ‌ওয়া‌র্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়ছেন ৭জন। আর কাউন্সিলর পদে ৩৩৫ জন এবং সংরক্ষিত আস‌নে ৮২ জন নারী প্রার্থী ৭৫টি ওয়া‌র্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঢাকার দুই সি‌টি‌তে মোট ভোটার সংখ্যা ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭জন। ঢাকা উত্ত‌রে ভোট কেন্দ্রের সংখ্যা ভোটকক্ষের সংখ্যা ১হাজার ৩১৮টি এবং দক্ষিণ সিটিতে ১ হাজার ১৫০টি ভোটকেন্দ্রে ‌ভোট অনু‌ষ্ঠিত হ‌চ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com