শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

পল্লবীতে ভোট কেন্দ্রে ধাওয়া-পাল্টা ধাওয়া

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৩৮ বার

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২ নম্বর ওয়ার্ডের স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী ইসমাইল হোসেন বেনুর সমর্থক ও এখানকার আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী কদম আলী মাতব্বরের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এসময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মারধরও করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার সকাল পৌনে ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সময়ে রাজধানীর পল্লবী মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

কাউন্সিলর প্রার্থী ইসমাইল হোসেন বেনু বলেন, পল্লবী মহিলা ডিগ্রি কলেজে ও পল্লবী মডেল স্কুল কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেয়া হয়েছে। আমার নির্বাচনী ক্যাম্প ভেঙে ফেলা হয়েছে। আমার সমর্থকদের ওপর হামলা ও বাধা দেওয়া হচ্ছে।

পল্লবী মহিলা ডিগ্রি কলেজের সহকারী প্রিজাইডিং অফিসার মো. লিয়াকত আলী বলেন, সকাল থেকে এখানে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। কিছুক্ষণ আগে হট্টগোলের আওয়াজ শুনেছি। কিন্তু বাইরে আসলে কী হয়েছে বলতে পারি না।

পল্লবী থানার উপ পরিদর্শক (এসআই) রাজীব কুমার বলেন, সংঘর্ষ হওয়ার আগেই আমরা এখানে এসে পৌঁছেছি। দুপক্ষকে সরিয়ে দিয়েছি। এখন পরিবেশ স্বাভাবিক আছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com