বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

সুপ্রিম কোর্টের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ১৬৮ বার

সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আজ শনিবার বিকেল থেকে দুই দিনব্যাপী (১৭ ও ১৮ ডিসেম্বর) অনুষ্ঠান শুরু হচ্ছে। এতে যোগ দিচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়।

শনিবার বিকেল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করেছে সুপ্রিম কোর্ট। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। অনুষ্ঠানে শ্রীলংকার প্রধান বিচারপতি জয়ানথা জয়সুরিয়াও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক। স্বাগত বক্তব্য রাখবেন আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখবেন- সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজউদ্দিন ফকির।

১৮ ডিসেম্বরের অনুষ্ঠান

সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামীকাল রোববার ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি মুকেশকুমার রাসিকভাই শাহ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। বক্তব্য রাখবেন সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ বি এম খায়রুল হক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com