বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

খাদ্যের অপচয় রোধের উদ্যোগ দুবাইয়ের শীর্ষস্থানীয় শপিং মলের

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১০৪ বার

দুবাইয়ের শীর্ষস্থানীয় শপিং মল তাদের অবশিষ্ট খাবার দরিদ্রদের মাঝে সরবরাহ করার উদ্যোগ নিয়েছে। প্রথমবারের মতো ‘ফিড দ্য ফিউচার’ নামক রেসকিউ ফুড প্রোগ্রাম চালু করেছে তারা। ২০৩০ সালের মধ্যে খাদ্যের অপচয় অর্ধেকে নামিয়ে আনতে সংযুক্ত আরব আমিরাতের এই লক্ষ্যকে সমর্থন করে উদ্যোগটি নেয়া হয়েছে।

মজিদ আল ফুত্তাইমের মালিকানাধীন ও পরিচালিত ‘মল অফ দ্য এমিরেটস’ এই উদ্যোগ নিয়েছে। তারা রেস্তোরাঁ, ক্যাফে, ফুড কোর্ট এবং মলের ক্যাটারিং থেকে অবশিষ্ট এবং ভোজ্য খাবার তুলে নিয়ে দরিদ্রদের মাঝে সরবরাহ করবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রযুক্তি প্ল্যাটফর্ম রিপ্লেটের সহযোগিতায় মল অফ দ্য এমিরেটসের বিক্রেতারা অনুদানের সময়সূচি এবং এটি পরিচালনা করতে সংযুক্ত আরব আমিরাত ফুড ব্যাংকের সাথে পিকআপ সমন্বয় করতে সক্ষম হবে। পরে তা দাতব্য সংস্থা এবং বাসা-বাড়িতে কাজ করা কর্মী এবং দরিদ্র পরিবারগুলোতে সরবরাহ করা হবে।

আরব আমিরাতের শপিং মলগুলোর ও মাজিদ আল ফুত্তাইম প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক ফুয়াদ শরফ বলেন, ‘একটি নেতৃস্থানীয় শপিং মল হিসেবে পরিবেশ রক্ষায় আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’ তিনি বলেন, ‘খাদ্যের অপচয় রোধ করার মতো একটি জটিল সমস্যা নিয়ে আমরা মল অফ এমিরেটসের দোকানিদের সাথে সম্মিলিতভাবে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি।’

সূত্র : সিয়াসতা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com