সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

ইমরান খানের হুঁশিয়ারি

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১৪০ বার

পাকিস্তানের সাবেক সেনাপ্রধানকে ফের একহাত নিলেন দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। তিনি সম্প্রতি অবসরে যাওয়া সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়াকে তার দলের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য অভিযুক্ত করেছেন। সেই সঙ্গে তিনি বর্তমান শেহবাজ শরিফ সরকারকে হুঁশিয়ার বার্তা দিয়েছেন। খবর ডনের।

গতকাল শনিবার ইমরান খান সতর্ক করেছেন যে দেশ রসাতলে যাচ্ছে। পাশাপাশি তিনি পাঞ্জাব ও খাইবার পাখতোনখোয়ায় প্রাদেশিক পার্লামেন্ট ভেঙে দেওয়ার তারিখ ঘোষণা দিয়েছেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পারভেজ এলাহি ও খাইবার পাখতোন পাখতোনখোয়ার মুখ্যমন্ত্রী মাহমুদ খানকে পাশে রেখে ভিডিও বার্তায় ইমরান খান বলেন, যতক্ষণ পর্যন্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হয়, আমাদের সবারই ভয় পাকিস্তান ডুবে যাচ্ছে।

তিনি বলেছেন পাকিস্তানের সমস্যা সমাধানে একটাই উপায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এই সময় ইমরান খান বলেছেন, সরকার পরাজয়ের ভয়ে নতুন নির্বাচন দিতে ভয় পাচ্ছে।

দুই প্রদেশে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর নতুন করে নির্বাচন করা হবে বলে জানান ইমরান খান। পাকিস্তানের ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের মাধ্যমে সরকারকে শিক্ষা দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com