সোমবার, ২২ জুন ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ঝড়ের কবলে থাই যুদ্ধজাহাজ, নিখোঁজ ৩১

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১১৩ বার

থাইল্যান্ডের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ‍ডুবে ৩১ জন নৌসেনা নিখোঁজ হয়েছেন বলে বাহিনীটি জানিয়েছে। রোববার থাইল্যান্ডের উপসাগরে ঝড়ের কবলে পড়ে ওই যুদ্ধজাহাজটি ডুবে যায়। নিখোঁজ নাবিকদের উদ্ধার করতে থাইল্যান্ডের সামরিক বাহিনী হেলিকপ্টার, বিমান ও জাহাজ পাঠিয়েছে।

সোমবার আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রয়্যাল থাই নৌবাহিনীর মতে, রোববার গভীর রাতে এইচটিএমএস সুখোথাই ১০৬ জনকে বহন করছিল। এ সময় যুদ্ধজাহাজটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। পরে তারা ৭৫ জন ক্রুকে উদ্ধার করেছেন কিন্তু ৩১ জন এখনো উত্তাল সমুদ্রে নিখোঁজ রয়েছেন।

এদিকে উদ্ধারকারী ক্রুরা জীবিতদের খুঁজে বের করার জন্য রাতভর কাজ করেছে এবং সোমবার অভিযান অব্যাহত রয়েছে বলেও নৌবাহিনী জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জাহাজটি প্রচুয়াপ খিরি খান প্রদেশের ব্যাং সাফান থেকে মাত্র ৩২ কিলোমিটার (২০ মাইল) পশ্চিমে টহলরত অবস্থায় ছিল। পরে রোববার রাতে জাহাজটি ঝড়ের কবলে পড়ে।

কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজটির মধ্যে পানি উঠে যাওয়ার পর এর কাঠামো পানিতে ভরে যায় এবং ইঞ্জিন রুমে শর্ট-সার্কিটের ঘটনা ঘটে।
সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com