বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

মির্জা ফখরুল-আব্বাসের অন্তর্বর্তীকালীন জামিন আবেদন, শুনানি বিকেলে

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ১৭৭ বার

পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানি দেয়ার অভিযোগে পল্টন থানায় করা মামলায় এবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে অন্তর্বর্তীকালীন জামিন আবেদন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।বুধবার এ জামিন আবেদন করা হয়েছে। বিকেলে জামিন আবেদনের বিষয় শুনানির সময় ঠিক করেছেন আদালত।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ।

এর আগে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন আবেদন তিন বার নাকচ করেন ঢাকার চিফ মেট্রপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম)।

ফখরুল-আব্বাস ছাড়াও বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম জামিন আবেদন করেছেন।

মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের পক্ষে জামিনের আবেদন করেছেন সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ। তাকে সহযোগিতা করেছেন আইনজীবী শেখ শাকিল আহম্মেদ রিপন ও জাকির হোসেন জুয়েল।

আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ সাংবাদিকদের বলেন, তৃতীয় দফায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করা হয়েছে। আদালত শুনানির জন্য বিকেল ৩টার সময় নির্ধারণ করেছেন। আশা করছি, আজ তাদের জামিন মঞ্জুর করবেন আদালত।

এর আগে জামিনের পক্ষে যুক্তি তুলে ধরে আইনজীবীরা বলেছিলেন, রাজধানীর পল্টন থানার যে মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে, সেই মামলার এজাহারে তাদের নাম নেই। দু’জনই বয়স্ক এবং অসুস্থ। এ মামলায় এর আগে জামিন পেয়েছেন বিএনপির নেতা আমানউল্লাহ ও আবদুল কাদের ভূঁইয়া। যেকোনো বিবেচনায় মির্জা ফখরুল ও মির্জা আব্বাস জামিন পেতে পারেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com