রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে বিএনপির হরতাল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৫৯ বার

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ব্যাপক ‘কারচুপির’ অভিযোগে ফল প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা হরতাল রোববার রাজধানীতে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে।   এর আগে শনিবার সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ হরতালের ডাক দেন।

সিটি নির্বাচনের পরের দিন রোববার সকালের দিকে রাস্তায় যানবাহনের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা বৃদ্ধি পাচ্ছে। এদিকে হরতাল ডাকা দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপিকে রাজধানীর রাস্তায় তেমনভাবে চোখে পড়েনি। আবার কোথাও থেকে কোনো অপ্রীতিকর ঘটনার তথ্যও পাওয়া যায়নি।

এর আগে, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ উভয় সিটি করপোরেশনে শনিবারের নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস জয় পেয়েছেন। দক্ষিণে আওয়ামী লীগের প্রার্থী তাপস ৪ লাখ ৩৬ হাজার ৫৯৫ ভোট পেয়ে বিপুল ব্যবধানে বিএনপির ইশরাক হোসেনকে পরাজিত করেছেন। ইশরাক পেয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট। অন্যদিকে, উত্তরে ক্ষমতাসীন দলের প্রার্থী আতিকুল ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তাবিথ আউয়াল পেয়েছেন ২ লাখ ৬৪ হাজার ১৬১ ভোট।

নির্বাচনে ভোটারদের স্বল্প উপস্থিতি, বিক্ষিপ্ত সহিংসতা ও ভোটকেন্দ্র থেকে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেয়ার অভিযোগের মধ্য দিয়ে দিনব্যাপী ভোট অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ভোটগ্রহণ কাজে প্রচলিত ব্যালট পেপারের বদলে পুরোপুরিভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হয়। এ নিয়ে ভোটার ও প্রার্থী উভয়ের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

ঢাকার দুই সিটিতে ভোটার রয়েছেন সাড়ে ৫৪ লাখেরও বেশি। প্রাথমিক তথ্য অনুযায়ী কেন্দ্রে ভোটারদের হাজির হওয়ার হার ছিল কম। নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য মতে ঢাকা উত্তরে ২৫ শতাংশ এবং দক্ষিণে ২৯ শতাংশ ভোট পড়েছে। সূত্র ; ইউএনবি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com