বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই : অ্যাটর্নি জেনারেল ট্রাম্প যুদ্ধ থামিয়ে দিতে পারেন, শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর শিশুদের যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৪৫০০ কোটি টাকা জরিমানা পদ্মায় বাসডুবি: পরিচয় মিলল নিহত ২৬ জনের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সচিব পদে বড় রদবদল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা গ্লোবাল সামিটে মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ অঙ্গসংগঠনের মেয়াদহীন কমিটির চাপ বিএনপির কাঁধে স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান

নিউইয়র্কে ফেসবুকে লাইভে এক বাংলাদেশি যুবকের আত্মহত্যা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৭২ বার

প্রেমিকার সঙ্গে ফেসবুক লাইভে আত্মহত্যার পথ বেছে নিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী এক যুবক।

নোয়াখালীর ছেলে আজমান হোসেন প্লাভন (২২) অবৈধ পথে যুক্তরাষ্ট্র আসেন প্রায় এক বছর আগে।
যুক্তরাষ্ট্র আসার পর তিনি ম্যানহাটনের আপটাউনে সাবওয়েতে কাজ করতেন। গত ৩০ জানুয়ারি ভোর অনুমানিক ৪.০০ টার সময় নিজের কর্মস্থলে ফেসবুকে কথিত প্রেমিকার সঙ্গে লাইভে আজমান আত্মহত্যা করে। আজমানের ভাই ফারুক রহমান এই আত্মহত্যার ঘটনা নিশ্চিত করেন।

দেশে অবস্থানরত সুমি আক্তার নামের মেয়ের সাথে অনেকদিন থেকে সম্পর্ক ছিল আজমানের।

আজমানের ফেসবুকে সুমি আক্তার নামের মেয়ের সঙ্গে অনেক ভিডিও চ্যাট, টিকটিক ভিডিও এবং মারা যাওয়ার আগে অনেক হতাশার স্ট্যাটাসও পাওয়া যায়।

আজমানের জানাজা আগামীকাল শনিবার বাদ ফজর সকাল ৬:০০ টায় (Manhattan / 3AV/ 96st)।

এদিকে আজমানের মৃত্যুতে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। অনেকে এই মৃত্যুর কারণ বর্তমানে ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে মিউজিক ভিডিওকে দায়ী করেন। অনেক অভিভাবক নিজ সন্তানদের কথা চিন্তা করে আতংকে আছে। এই ঘটনায় স্থানীয় বিভিন্ন পেশার মানুষ মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

সচেতনমহল মনে করেন, বর্তমানে ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে গানে, শর্ট ফিল্মে আত্মহত্যার চিত্র দেখানো হয় বেশি। আর এর কারণেই তরুণ-তরুণীরা আত্মহত্যার পথ বেছে নেয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com