রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

পোপ বেনেডিক্টের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১২৪ বার

সাবেক পোপ ষোড়শ বেনেডিক্টের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়।

শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পোপ বেনেডিক্টের অহিংস নীতি ও সর্বজনীন শান্তি প্রতিষ্ঠা সব সময় স্মরণীয় হয়ে থাকবে। প্রধানমন্ত্রী তার আত্মার শান্তি কামনা করেন।

গতকাল শনিবার ৯৫ বছর বয়সে মারা যান পোপ বেনেডিক্ট। ভ্যাটিক্যানের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

বেশ কয়েকদিন ধরেই গুরুতর অসুস্থাবস্থায় চিকিৎসাধীন ছিলেন এ ধর্মগুরু। তার এই অসুস্থতার কথা জানান বর্তমান পোপ ফ্রান্সিস। সেই সঙ্গে তিনি অনুসারীদের প্রতি পোপ বেনেডিক্টের সুস্থতার জন্য প্রার্থনার আহ্বান জানান।

পোপ বেনেডিক্ট বয়সের কারণে ২০১৩ সালে ক্যাথলিক চার্চের প্রধান এবং একইসঙ্গে ভ্যাটিকান প্রধানের পদ থেকে স্বেচ্ছায় ইস্তফা দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com