সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কাবুল সামরিক বিমানবন্দরে বিস্ফোরণ : বহু হতাহত

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১০৩ বার

আফগানিস্তানের রাজধানী কাবুরের সামরিক বিমানবন্দরের বাইরে একটি বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছে। তালেবান-পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য দিয়েছেন।

মুখপাত্র আবদুল নাফি ঠাকুর বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আজ সকালে কাবুল সামরিক বিমানবন্দরের বাইরে বিস্ফোরণটি হয়। এতে আমাদের অনেক নাগরিক শহিদ ও আহত হয়েছে।’

তিনি বিস্ফোরণের প্রকৃতি বা টার্গেট সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি। কোনো দল বিস্ফোরণের দায়দায়িত্ব স্বীকার করেননি।

স্থানীয় অধিবাসীরা জানায়, স্থানীয় সময় সকাল ৮টায় সুরক্ষিত বিমানবন্দরটির বাইরে সামরিক অংশের কাছে বিস্ফোরণটি ঘটে।

তারা জানায়, এলাকাটি নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে। সকল রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে।

তালেবান কর্তৃপক্ষ দাবি করেছে, তালেবান কর্তৃপক্ষ দাবি করেছে, ২০২১ সালে ক্ষমতায় আসার পর থেকে নিরাপত্তাব্যবস্থার অনেক উন্নতি ঘটেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিস্ফোরণ ও আক্রমণ হয়েছে।

গত মাসে আইএসের হামলায় অন্তত পাঁচ চীনা নাগরিক আহত হয়। কাবুলে চীনা নাগরিকদের জনপ্রিয় একটি হোটেলে ওই হামলা হয়।

সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com