বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

যে কারণে তুলে রাখা হচ্ছে না পেলের ১০ নম্বর জার্সি

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ১৫৬ বার

ফুটবলে কিংবদন্তি খেলোয়াড়দের সম্মান জানিয়ে তাদের সমার্থক হয়ে যাওয়া জার্সি নম্বর তুলে রাখার রীতি বেশ পুরনো।

পেলের বিখ্যাত ১০ নম্বর জার্সিটাও চিরদিনের জন্য তুলে রেখেছে তার খেলোয়াড়ি জীবনের শেষ দিকের ক্লাব নিউইয়র্ক কসমস।  ডিয়েগো ম্যারাডোনাকে সম্মান জানিয়ে নাপোলি তাদের ১০ নম্বর জার্সিটা তুলে রেখেছে অনেক আগেই। ওটা ম্যারাডোনার ছিল, সব সময় শুধু ম্যারাডোনার হয়েই থাকবে। আর কেউ কোনো দিন নাপোলিতে পরবেন না ১০ নম্বর জার্সি।

তবে যে ক্লাবে খেলে তিনি পেলে হয়ে উঠেছেন, সেই সান্তোস কি ওদের বিখ্যাত ১০ নম্বর জার্সিটা তুলে রাখবে? পেলে অন্তলোকে যাওয়ার পর এ প্রশ্নটা আরও বেশি করে উঠছে।

সান্তোসের সভাপতি আন্দ্রেয়াস রুয়েদা আগে একবার বলেছিলেন, ১০ নম্বর জার্সিটা তুলে রাখার পরিকল্পনা আছে তাদের, তবে সে জন্য বোর্ড সভা করে সিদ্ধান্ত নিতে হবে।

কিন্তু গত শনিবার আন্দ্রেয়াস রুয়েদা জানিয়েছেন, পেলের ১০ নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তারা।
কারণ হিসেবে ব্রাজিলের একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত বক্তব্যে রুয়েদা জানান, তারা ২০১৭ সালে দেওয়া পেলের একটি সাক্ষাৎকার খুঁজে পেয়েছেন। যেখানে এক সাংবাদিক পেলেকে প্রশ্ন করেছিলেন, সান্তোস তার ১০ নম্বর জার্সিটা তুলে রাখতে চাইলে তিনি খুশি হবেন কি না? উত্তরে পেলে জানিয়েছেন, এটা কেউ কেউ পরলেই তিনি বেশি খুশি হবেন।

রুয়েদার বলেন, পেলের জার্সিটি তুলে রাখা হোক তিনি তা পছন্দ করেননি। আমরা তার এই ইচ্ছাকেই সম্মান জানিয়ে ১০ নম্বর জার্সিটি তুলে রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছি।

তবে ভবিষ্যতে সান্তোসের বোর্ড যদি চায়, ওরা নিজেদের মত পাল্টাতে পারে। আপাতত তার নেতৃত্বে এই বোর্ড পেলের ইচ্ছাকেই সম্মান জানাতে চায়, বলেন রুয়েদা।

এখন সান্তোসের ১০ নম্বর জার্সিটি পরেন ভেনেজুয়েলার মিডফিল্ডার ইয়েফারসন সোতেলদো, যিনি মেক্সিকান ক্লাবে টাইগার্স থেকে ধারে খেলতে গেছেন সান্তোসে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com