বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

প্রিন্স হ্যারিকে তালেবান : আপনি মানুষ মেরেছেন, দাবার ঘুঁটি নয়

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ১৩৯ বার

আফগানিস্তানে সামরিক দায়িত্ব পালনকালে ২৫ জনকে হত্যা নিয়ে কোনো অনুশোচনা নেই বলে ব্রিটেনের প্রিন্স হ্যারি যে মন্তব্য করেছেন, তার তীব্র সমালোচনা করেছে তালেবান প্রশাসন। আর আফগানিস্তানের এক সিনিয়র কর্মকর্তা নির্দোষ বেসামরিক নাগরিকদের খুন করার জন্য তাকে অভিযুক্ত করেছেন।

তালেবান নেতা আনা হাক্কানি শুক্রবার আলজাজিরাকে বলেন, ‘আমরা যাচাই করে দেখেছি, প্রিন্স হ্যারি যে দিনগুলোতে ২৫ জনকে হত্যার কথা বলেছেন, ওই সময় হেলমান্দে আমাদের কোনো হতাহত হয়নি। ফলে এটা পরিষ্কার যে বেসামরিক ও সাধারণ মানুষ ছিল টার্গেট।’

তিনি বলেন, ‘এই কাহিনী হলো আফগানিস্তানে গত ২০ বছরে পাশ্চাত্যের সামরিক উপস্থিতির সময়কার অনেক যুদ্ধাপরাধের একটি অংশবিশেষ। এটা তাদের করা অপরাধের কোনো পূর্ণাঙ্গ চিত্র নয়।’

এই তালেবান নেতা ইতোপূর্বে প্রিন্স হ্যারির বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ এনেছিলেন।

হাক্কানি তার টুইটে বলেন, ‘মি. হ্যারি! আপনি যাদের হত্যা করেছেন তারা দাবার ঘুঁটি নয়। তারা মানুষ।’
উল্লেখ্য, প্রিন্স হ্যারি তার প্রকাশিতব্য গ্রন্থে বলেছিলেন, তিনি এ কাজের জন্য গর্বিতও নন, লজ্জিতও নন। বরং তিনি টার্গেটগুলোকে নির্মূল করাকে দাবার বোর্ড থেকে ‘দাবার ঘুঁটি’ সরানোর কাজ হিসেবে বিবেচনা করেন।

হাক্কানি বলেন, “আপনি যা বলেছেন, তা সত্য; আমাদের নির্দোষ লোকজন আপনাদের সৈন্য, সামরিক বাহিনী ও রাজনৈতিক নেতাদের কাছে ছিল দাবার ঘুঁটি। কিন্তু তবুও ওই ‘খেলায়’ আপনারা হেরে গেছেন।’

তালেবান ২০২১ সালের আগস্টে ক্ষমতায় ফিরে আসে। ওই সময় আমেরিকান নেতৃত্বাধীন ন্যাটো সৈন্যরা ২০ বছর আফগানিস্তানে দখলদারিত্বের অবসান ঘটায়। এই দীর্ঘ সময়ে হাজার হাজার আফগান নিহত হয়। এদের বেশির ভাগই ছিল নির্দোষ বেসামরিক নাগরিক। দেশটি এখনো যুদ্ধের সেই অবস্থা কাটিয়ে ওঠতে পারেনি।

সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com