সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সুদানে হিফজ সম্পন্নকারী ১৫০ কিশোর-কিশোরীকে জাকজমকপূর্ণ সংবর্ধনা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ১০১ বার

আফ্রিকার মুসলিম দেশ সুদানে পবিত্র কুরআনে কারিমের হিফজ সম্পন্নকারী অন্তত ১৫০ জন কিশোর-কিশোরীকে জাকজমকপূর্ণ সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার আলজাজিরা জানায়, দেশটির উত্তর-পূর্ব হামাসকোরাইব শহরে সংবর্ধনা অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এটির আয়োজন করে ‘খাল্লাবি’ নামের স্থানীয় একটি আধ্যাত্মিক সংগঠন।

অনুষ্ঠানে স্থানীয় গভর্নর মোহাম্মদ আব্দুর রহমান মাহজুব, খাল্লাবির জেনারেল সেক্রেটারি শায়খ সুলাইমান আলি বাইতাঈসহ সুদান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘খাল্লাবি’র মুখপাত্র শায়খ আলআমিন হামিদ বলেন, এটি ‘খাল্লাবি’র জন্য গর্বের বিষয়। তারা এটি নিয়ে ১৬তম বার কুরআনের হাফেজদের সংবর্ধনা দিচ্ছে।

প্রসঙ্গত, খাল্লাবি হচ্ছে- ইসলাম প্রচার ও পবিত্র কুরআন হিফজের উদ্যোগ নেয়ার ক্ষেত্রে সুদানের সবচেয়ে বড় দ্বীনি সংগঠন। কয়েক শতাব্দী যাবত সংগঠনটি সুদানের ধর্মীয় অঙ্গনে বেশ অবদান রেখে চলেছে। একইসাথে আধ্যাত্মিকতা চর্চার জন্যও এটি বেশ গ্রহণযোগ্য। দেশ-বিদেশের অনেক জ্ঞানপিপাসু শিক্ষার্থী ‘খাল্লাবি’র তত্ত্বাবধানে আধ্যাত্মিকতার চর্চা করে। এটির প্রতিষ্ঠা বেশ কয়েক শতাব্দী আগে হলে শায়খ আজিব আলমানজালিকের শাসনামলে (১৫৭০-১৬১১) গোটা সুদানে এর বিস্তৃতি ঘটে।

সূত্র : আলজাজিরা মুবাশির

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com