বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

ফাইনালের আগে সতীর্থদের কী বলেছিলেন মেসি

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ১৩০ বার

কাতার বিশ্বকাপের ফাইনাল। আর্জেন্টিনা বনাম ফ্রান্স ম্যাচ। যে ফাইনালকে ঘিরে সারা বিশ্বে আলোচনা শুরু হয়ে গিয়েছিল। লিওনেল মেসি নিজের শেষ বিশ্বকাপ খেলছেন বলে ঘোষণা করে দিয়েছিলেন। ওই বিশ্বকাপ কি মেসি জিততে পারবেন? না কি আরো একবার বিশ্বকাপ জিতবেন কিলিয়ান এমবাপ্পে? শেষ পর্যন্ত টাইব্রেকারের মাধ্যমে নির্ধারিত হয় যে বিশ্বকাপ মেসির। কিন্তু ফাইনালের আগে সতীর্থদের কী বলেছিলেন তিনি? সেটাই এত দিন পর ফাঁস করলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

বিশ্বকাপ জিতলেও প্রতিযোগিতার শুরুটা ভালো হয়নি আর্জেন্টিনার। সৌদি আরবের কাছে হেরে গিয়েছিলেন মেসিরা। কিন্তু সেটাই তাদের প্রতিযোগিতায় শেষ হার ছিল। বাকি সব ম্যাচ জিতে বিশ্বকাপ হাতে নেন মেসি। সেই দলের অন্যতম ফুটবলার ম্যাক অ্যালিস্টার। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রতিটা ম্যাচের আগে আমাদের সাথে কথা বলত মেসি। আমাদের ওপর থেকে চাপ কাটাতে চাইত। মাঠে এবং মাঠের বাইরে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ মেসি। সে বলেছিল যে এটা ওর শেষ বিশ্বকাপ। আমরা জানতাম, সে কতটা মিস করে এ ট্রফিটা। আমরা তার জন্যই জিতেছি। ডি মারিয়া এবং মেসি এই দু’জনের জন্যই আমরা বিশ্বকাপ জেতার জন্য মরিয়া হয়ে উঠেছিলাম।’

পরের বিশ্বকাপে ২০২৬ সালে। সেই সময় মেসির বয়স হবে ৩৯ বছর। মেসি নিজেও নিশ্চিত নন যে ওই সময় তিনি খেলতে পারবেন কি না। যদিও তার থেকে বেশি বয়সের ফুটবলার বিশ্বকাপে খেলেছেন। মেসি যদিও বিশ্বকাপ জিতে যাওয়ার পর আবার চার বছর পর এই লড়াইয়ে নামবেন কি না, তা এখনো জানা যায়নি। মেসি বার বার বলেছেন যে কাতারই ছিল তার শেষ বিশ্বকাপ। আর্জেন্টিনার কোচ লিয়োনেল স্কালোনি যদিও মনে করেন, মেসি আরো একটা বিশ্বকাপ খেলবেন।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com