শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী এক লাখ টন ডিজেল কিনছে সরকার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারেরvvvvvvvvvvv ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ‘ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে শত্রু হার্ট অ্যাটাক করতে পারে’ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

কেনিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে পদদলিত হয়ে ১৩ শিশু নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩২১ বার

কেনিয়ায় সোমবার একটি প্রাথমিক বিদ্যালয়ে পদদলিত হয়ে কমপক্ষে ১৩ শিশু নিহত ও আরো অনেক শিশু আহত হয়েছে।

তদন্ত কর্মকর্তারা মর্মান্তিক এ ঘটনার কারণ জানার চেষ্টা করছে। স্থানীয় পুলিশ একথা জানায়। খবর এএফপি’র।

কেনিয়ার পশ্চিমাঞ্চলীয় কাকামেগা শহরে ওই বিদ্যালয়ে স্থানীয় সময় বিকেল ৫টার দিকে পদদলিতের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পুলিশ কারণ জানতে তদন্ত শুরু করেছে।

এ ঘটনার পর পুলিশ বিদ্যালয়টি ঘিরে রেখেছে এবং এ ব্যাপারে শিক্ষকদের কাছ থেকে ঘটনার বর্ণনা নেয়া হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ করা বিভিন্ন ছবিতে বাবা-মাকে এ শহরের একটি হাসপাতালের জরুরি ওয়ার্ডের সামনে একত্রিত হয়ে তাদের সন্তানের খবর শোনার জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

ঘটনাস্থলে কাকামেগার পুলিশ প্রধান ডেভিড কাবেনা সাংবাদিকদের বলেন, ‘পদদলিতের ঘটনায় আমরা ১৩ শিশুকে হারিয়েছি। এ ঘটনায় আহত আরো অনেক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘মর্মান্তিক ঘটনার প্রকৃত কারণ জানতে আমরা ইতোমধ্যে তদন্ত শুরু করেছি।’

এক মা এ ঘটনার জন্যে শিক্ষকদের দায়ী করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com