বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

ইরাকে ফুটবল মাঠে পদদলিত হয়ে নিহত ২

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ১৬৪ বার

ইরাকের বসরায় একটি ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে অন্তত দু’জন নিহত এবং প্রায় ৮০ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার অ্যারাবিয়ান গালফ কাপ ফাইনালের আগে এ ঘটনা ঘটে।

ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আল জাজিরাকে বলেন, বৃহস্পতিবার পদদলিত হয়ে দু’জন নিহত এবং প্রায় ৮০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় আট জাতির ওই আসরের ফাইনাল হওয়ার কথা ছিল ইরাক ও ওমানের মধ্যে।

কিন্তু ম্যাচের আগেই হাজার হাজার দর্শক টিকিট ছাড়াই স্টেডিয়ামের বাইরে সমবেত হয়েছিল। ইরাকে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন প্রায় বিরল ঘটনা। এ কারণে দর্শকদের মধ্যে ম্যাচটি নিয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছিল।

সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com