রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

পাথরঘাটায় ২ হরিণের চামড়া জব্দ

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ১২১ বার

বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে দুটি চিত্রা হরিণের চামড়া উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার ভোরে সদর ইউনিয়নের হরিণঘাটা বনাঞ্চল এলাকা-সংলগ্ন চরলাঠিমারা এলাকায় কোস্ট গার্ডের পাথরঘাটা স্টেশন এ অভিযান চালায়।

পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শাফায়াত আবরার সাংবাদিকদের জানান, হরিণঘাটা খাল হয়ে একটি বস্তায় করে কিছু অবৈধ জিনিস নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে বস্তাভর্তি দুটি চিত্রা হরিণের চামড়া পাওয়া যায়। তবে পাচারকারীদের কাউকে আটক করা যায়নি।

তিনি বলেন, জব্দ হরিণের চামড়া দুটি পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com