বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

যে কারণে বিপিএল ছেড়ে চলে যাচ্ছেন পাকিস্তানি ক্রিকেটাররা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ১৩৩ বার

ব্যাটে-বলে এবারের বিপিএল জমিয়ে তুলেছেন পাকিস্তানি ক্রিকেটাররা। কিন্তু হঠাতই এলো দুঃসংবাদ; টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরে যাচ্ছেন তারা।

পাকিস্তানের উর্দু সংবাদমাধ্যম ডেইলি জং তেমনটাই দাবি করল। সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিপিএলে খেলা ক্রিকেটারদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

পিসিবির সূত্রে ডেইলি জং জানায়, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দলগুলোর সাথে চুক্তি করা খেলোয়াড়েরা আগামী ২ ফ্রেব্রুয়ারির মধ্যে দেশে ফিরে আসবেন। ফ্রাঞ্চাইজিগুলোর আবেদনের ভিত্তিতে পিসিবি এই নির্দেশ দিয়েছে।

পিএসএলের দলগুলো আসরটি শুরু হওয়ার আগেই তাদের খেলোয়াড়দের প্রাণবন্ত ও চাঙ্গা করে তুলতে চায়। এজন্যই পিএসএল শুরুর আগেই ক্রিকেটারদের দেশে এসে আবহাওয়ার সাথে খাপখাইয়ে নিতে বলা হচ্ছে।

পিসিবি বলছে, পিএসলে থাকা খেলোয়াড়দের আগামী ৮ ফ্রেব্রুয়ারি পর্যন্ত অনুমোদন দেয়া হয়েছিল কিন্তু হঠাৎ ফ্রাঞ্চাইজিগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে আরো একটু আগেই তাদের দেশে ফিরতে বলা হয়েছে।

এবারের বিপিএলে পাকিস্তানের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার খেলছেন। তাদের মধ্যে হারিস রউফ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ নওয়াজ, খুশদিল শাহ, নাসিম শাহ, ইফতেখার আহমেদ, আজম খান, মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজ বিশেষভাবে উল্লেখযোগ্য।

এদিকে, পিএসএলের অষ্টম আসরের পর্দা উঠবে আগামী ১৩ ফ্রেব্রুয়ারি। ওই দিন মুলতান স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স এবং মুলতান সুলতানসের মধ্যে অনুষ্ঠিত হবে আসরের প্রথম ম্যাচ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com